Find the official answer key for CTET August 2023 Bengali Paper 1, including detailed solutions and expert analysis. Get insights into the most searched topics, previous year's questions, and strategies to ace your CTET exam. Access free mock tests and preparation material for CTET Paper 1 in Bengali.
Follow Us
| Join Now | |
| Join Now | |
| Telegram | Join Now |
CTET Bengali : Paper - 1
Prepare effectively for the CTET Bengali Paper 1 with our comprehensive Study Materials, Mock Tests and Previous Year Questions. Our resource provides an extensive collection of practice papers designed to simulate the actual exam environment, helping you gain confidence and improve your problem-solving skills. Each mock test is crafted to cover a wide range of topics and question formats that are typically seen in the CTET Bengali Paper 1, ensuring you are well-prepared for any type of question that may appear.
| ভাষা | Click Here |
| ভাষার প্রকারভেদ | Click Here |
| ভাষা অর্জন | Click Here |
| মাতৃভাষা | Click Here |
| ভাষা শিক্ষা | Click Here |
| ভাষা শেখার প্রক্রিয়া | Click Here |
| জিন পিয়াগেটের মতে | Click Here |
| লেভ ভাইগোটস্কির মতে ভাষা | Click Here |
| নোয়াম চোমাস্কির মতে ভাষা | Click Here |
| ভাষার দক্ষতা | Click Here |
| ত্রি - ভাষাগত সূত্র | Click Here |
| Note Making | Click Here |
| ভাষার অক্ষমতা | Click Here |
| Scanning | Click Here |
| Skimming | Click Here |
| Bengali Chapter | Click Here |

CTET August 2023 : Bengali, Paper 1
PART - IV
Language - I : Bengali
যে - সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা - I হিসাবে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই ভাগ - IV (91 থেকে 120 নং প্রশ্ন) - এর উত্তর দেবেন।
91. প্রদত্ত দৃষ্টান্তটির সঙ্গে সংগতিপূর্ণ কৌশলটি (strategy) নির্বাচন করুন। 'আমি ভাষার উপর মনঃসংযোগ করি, সবসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই
(1) একাধিক ভাষাবলম্বন (Trans-languaging)
(2) মুখস্থ করণ (Memorising)
(3) পুণর্পঠন (Revising)
(4) আত্ম-পরিচালন (Self-monitoring)
92. দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা গান পাইছে "মাথা আর কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙুল ছুঁই।" গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লেখিত অঙ্গপ্রত্যঙ্গগুলি ঠিক মতো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। শিক্ষক এখানে কোন পদ্ধতির আশ্রয় নিচ্ছেন
(1) সারগ্রাহী (Eclectic)
(2) শ্রুতি ভাষাগত (Audio-lingual)
(3) যোগাযোগমূলক ভাষা-শিক্ষণ (Communicative Language Teaching)
(4) সমগ্র শারীরিক প্রতিক্রিয়া (Total Physical Response)
93. শিক্ষার্থীরা দলগত ভাবে পূর্ববর্তী পাঠের শব্দ ভান্ডার বিষয়ক পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজেছে। তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করেছে এবং উত্তর দেবার চেষ্টা করেছে। এই দৃষ্টান্তটিকে বলা হবে
(1) সহপাঠী মূল্যায়ণ (Peer assessment)
(2) আত্ম মূল্যায়ণ (Self-assessment)
(3) প্রতিজ্ঞাপন (Feedback)
(4) পঠন মূল্যায়ণ (Reading assessment)
94. শিক্ষিকা যখন একটি কার্ডের ওপর একটি শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দেন, আর আমাকে সেটা অভিনয় করে দেখাতে হয় আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে – আমার খুব ভালো লাগে। শিক্ষার্থীদের নিম্নপ্রদত্ত পছন্দের তালিকার মধ্যে উল্লিখিত শিক্ষার্থীর মন্তব্যটি চিহ্নিত করুন
(1) শারীরিক ভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি
(2) দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি
(3) শুনতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি
(4) কার্ডে লিখিত শব্দগুচ্ছ মুখস্থ করলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি
95. মন্তব্য (A): স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম
কারণ (R); ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শণে অক্ষম
সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচন করুন
(1) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(2) (A) এবং (R) দুটিই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা হচ্ছে (R)
(3) (A) এবং (R) দুটিই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা (R) নয়
(4) (A) ঠিক, কিন্তু (1) ভুল
96. পঞ্চম শ্রেণির মন্জিৎ তার শিক্ষিকা, তার বন্ধুবান্ধব এবং একটি দু বছরের শিশুর সঙ্গে ভিন্ন ভিন্ন ভাবে কথাবার্তা বলে। এর অর্থ মন্জিৎ জানে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কীভাবে ভাষা ব্যবহার করতে হয়। – ভাষার এই বিশেষ ভূমিকাটি কোন নামে পরিচিত
(1) কথন - কর্ম বা Act of speech
(2) প্রকৃতিবাদী বা Naturalist
(3) শব্দার্থতত্ত্ব বা Semantics
(4) ব্যঞ্জনাতত্ত্ব বা Pragmatics
97. একজন মা লক্ষ করলেন যে তাঁর শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলছে, যা পরিবারের বড়োদের বা অন্য সন্তানদের মুখে শোনেন নি। এতে তিনি বিমূঢ় বোধ করেন। কারণ তাঁর বিশ্বাস, কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনদের অনুকরণ করেই কথা বলতে শেখে। নীচের কোনটির মধ্যে তার এই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাই
(1) বহুভাষিকতা (Multilingualism)
(2) সহজোৎপন্ন জ্ঞানবাদ (Nativism)
(3) আচরণবাদ (Behaviourism)
(4) গঠনবাদ (Constructivism)
98. কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বনিয়াদও তৈরি করে দেয়। সেই দক্ষতাগুচ্ছ হচ্ছে
(1) অনপেক্ষিত সাক্ষরতা (Emergent literacy)
(2) অনপেক্ষিত সমাধান (Emergent solution)
(3) অনপেক্ষিত পাঠক্রম (curriculum Emergent)
(4) অনপেক্ষিত বিশেষত্বাবলি (Emergent propertiess)
99. ঠাকুরমা বাড়িতে তাঁর নাতি-নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। এই ভাবেই তিনি বই এবং নতুন নতুন ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করান। শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে। বিশেষ এই কৌশলটিকে বলা হয়
(1) সরব পঠন (Aloud reading)
(2) আদর্শ পঠন (Model reading)
(3) অংশীদারিত্ব মূলক পঠন (Shared reading)
(4) কথোপকথন - ভিত্তিক পঠন (Dialogic reading)
100. পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমেই বর্ণ ও স্বনিমের মতো বুনিয়াদি উপাদানগুলির সঙ্গে পরিচয়। ঘটিয়ে, তারপর কী ভাবে স্বনিমগুলির সমন্বয়ে শব্দ গঠন করা হয় শেখানোর পর সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর হওয়ার পদ্ধতিটিকে বলা হয়
(1) গঠনবাদী পদ্ধতি (Structural approach)
(2) টপ - ডাউন পদ্ধতি (Top-down approach)
(3) বল্টু - আপ পদ্ধতি (Bottom-up approach)
(4) সমগ্র ভাষা পদ্ধতি (Whole language approach)
101. মন্তব্য (A): ধ্বনি - উচ্চারণ ভিত্তিক বানান (phonetic spelling) শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে
কারণ (R): শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে তাদের 'আবিষ্কৃত' বানান ব্যবহার করে, তখন তা তাদের শুদ্ধ বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না
সঠিক উত্তরটি নির্বাচন করুন
(1) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(2) (A) এবং (R)- দুটিই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা হচ্ছে (R)
(3) (A) এবং (R) ( দুটিই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা (R) নয়
(4) (A) ঠিক, কিন্তু (R) ভুল
102. নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থীই সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। একটি উপায় হচ্ছে – সমস্যাটি দূর করার
(1) ভুল হলেই তা সংশোধন করে দেওয়া
(2) ক্লাসে শিশুদের দিয়ে সরব পাঠ করানো
(3) ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যাবলি প্রদান
(4) কোনো পেশাদার পরামর্শদাতাকে (counsellor) দিয়ে স্পিচ থেরাপি বা বাচন-পরিচর্যার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের দিয়ে পুনঃ পুনঃ অনুশীলন করানো
103. ক্লাস থ্রি-র একজন শিক্ষিকা শিক্ষার্থীদের নতুন শব্দাবলির সঙ্গে পরিচয় করাতে চান। এ ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি কার্যকর উপায়
(1) শিক্ষিকার উচিত ব্ল্যাক বোর্ডে শব্দগুলির অর্থ লিখে দেওয়া এবং শিক্ষার্থীদের সেগুলি মুখস্থ করতে বলা
(2) শিক্ষিকার উচিত শিক্ষার্থীদের সেই সব শব্দের বিপরীতার্থক শব্দ জানানো এবং তাদের ভাষাতেই সেগুলির অর্থ বলে দেওয়া
(3) শিক্ষিকার উচিত শব্দগুলির সংক্ষিপ্ত সংজ্ঞা প্রদান করা
(4) শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ- পরিস্থিতিতে রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা
104. কোনো ভাষা-লিখন হচ্ছে একটি ব্যাপার
(1) দক্ষতা (skill)-এর
(2) অর্জন (acquisition)-এর
(3) প্রক্রিয়া (process)-এর
(4) উৎপাদ (product)-এর
CTET 2025 Note PDF Download
| SL | Subjects | Links |
| 1 | Paper - 1 | Click |
| 2 | Paper - 2 (Mathematics) | Click |
| 3 | Paper - 2 (Social Studies) | Click |
105. উপায় পাঠকের কাজ পাঠের সমূহ
| A. পূর্বানুমান (Predicting) | i. লেখার ধরণ থেকে লেখকের নির্ধারণ অনুভূতি |
| B. অনুমান প্রচেষ্টা (Inferring attitude) | ii. অপরিচিত শব্দাবলি বুঝতে সুবিধা হওয়ার জন্য পাঠের অংশগুলিকে ব্যবহার |
| C. প্রসঙ্গথেকে অর্থ নিষ্কাশন | iii. শিরোনাম অথবা পরিচয়সূচক পদগুচ্ছ লক্ষ করে প্রদত্ত তথ্যাবলির সংগঠন প্রক্রিয়াটি অনুধাবণ |
| D. নিবিড় পাঠ (Intensive reading) | iv. পাঠটিতে কী ভাবে ভাষার ব্যবহার হয়েছে, সেইদিকে মনঃসংযোগ |
| E. পাঠ-সংগঠন শনাক্তকরণ (Identifying text organisation) | V. পাঠটির বিষয় সম্পর্কে ধারণা তৈরির জন্য বিভিন্ন শীর্ষক (titles) ও ছবি ব্যবহার |
পাঠের উপায়সমূহ-এর সঙ্গে পাঠকের কাজগুলিকে মেলান
(1) A-iv, B-iii, C-ii, D-i, E-v
(2) A-v, B-1, C-ii, D-iv, E-iii
(3) A-1, B-iv. C-v, D-ii, E-iii
(4) A-ii, Bi, C-iii, D-iv, E-v
নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (106 থেকে 114 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।
বর্তমানের জীবনে দুইটি পর্ব। প্রথম হল ছাত্রাবস্থা যার সঙ্গে সেদিনের ব্রহ্মচর্য আশ্রমের তুলনা করা যায়। আর দ্বিতীয় পর্ব হল সংসার বা কর্মজীবন, যেটার ব্যাপ্তি জীবনের শেষ দিন পর্যন্ত। সেকালের শেষ দুটি আশ্রম বানপ্রস্থ এবং যতি এখন বিলুপ্ত। আজকাল অতিশৈশবেই পাঠক্রম শুরু হয়। এবং স্কুল কলেজ পেরিয়ে স্নাতক পর্যায়ে পৌঁছতে অন্তত ১৫ বছর শিক্ষাগ্রহণ করতে হয়। সেই প্রাচীনকালে বালক যখন নিজেই চলাফেরা করতে এবং নিজের দৈনন্দিন প্রয়োজনের কাজ নিজেই করতে পারত তখন তাঁকে ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করতে হত। পিতামাতার সান্নিধ্য ছেড়ে তাকে গুরুগৃহে যেতে হত শিক্ষালাভের জন্য। প্রায়ই গুরুগৃহ হত লোকালয় থেকে দুরে বনপ্রান্তে। গুরু এবং গুরুপত্নীর স্নেহে সে লালিত হত। শিক্ষার্থী ব্রহ্মচারী গুরুদেবের পরিবারেরই একজন হয়ে যেতেন। আচার্য, আচার্যানী এবং শিষ্যরা সবাই একসঙ্গে অভাব-প্রাচুর্য, দুঃখসুখ সমভাবে বরণ করতেন। শুধু শিক্ষার্থীর পঠন-পাঠন নয়, তার ভরণপোষণের দায়িত্বও গুরুই গ্রহণ করতেন। শিক্ষার্থীকে কোনো অর্থ দিতে হত না। একটা প্রথা ছিল দিনের কোনো এক সময়ে প্রত্যেক শিক্ষার্থীই ঝুলি নিয়ে ভিক্ষা-সংগ্রহে বের হতেন। গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত। ভিক্ষা করে যা পাওয়া যেত সেটা গুরুপত্নীর ভাণ্ডারে সঞ্চিত হত। তা ছাড়া, বিত্তবানেরা এবং প্রাক্তন শিক্ষার্থীরাও গুরুর আশ্রমে সাহায্য পাঠাতেন। সবাই এই দানকে পুণ্যকর্ম বলে মনে করেতেন। তা থেকেই গুরুগৃহের সরল জীবনযাত্রা চলে যেত। গুরু-পরিবারের একজন বলে তখন তাকে 'অন্তেবাসী' বলা হত।
106. গদ্যাংশটিতে প্রাচীন যুগের কয়টি আশ্রমের নাম উল্লেখ করা হয়েছে?
(1) চারটি
(2) একটি
(3) দুটি
(4) তিনটি
107. গদ্যাংশ অনুযায়ী ব্রহ্মচর্যাশ্রমে প্রবেশের আবশ্যিক শর্ত কী ছিল?
(1) নিজের কাজ নিজে করতে পারা
(2) আর্থিক স্বাচ্ছল্য
(3) উচ্চ মেধা
(4) নিঃসঙ্গ জীবন কাটাতে পারা
108. প্রাচীন শিক্ষাব্যবস্থায় সাধারণ গ্রামবাসীরা কীসের ভুমিকা পালন করত?
(1) সমালোচকের
(2) পৃষ্ঠপোষকের
(3) পরিদর্শকের
(4) নিষ্ক্রিয় দর্শকের
109. গদ্যাংশটি পড়ে বোঝা যায় য়ে প্রাচীন কালে-
(1) বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না
(2) নিঃসঙ্গ জীবনযাপন প্রণালিও শিক্ষার অন্তর্গত ছিল।
(3) সমষ্টিগত জীবনযাপন প্রণালিও শিক্ষার অন্তর্গত ছিল
(4) আনন্দের সঙ্গে শিক্ষার কোনো যোগ ছিল না
110. উদ্ধৃত গদ্যাংশে কোন শব্দটির স্ত্রীলিঙ্গের উল্লেখ অনুপস্থিত?
(1) শিষ্য
(2) আচার্য
(3) গুরু
(4) পিতা
111. '..... সবাই এক সঙ্গে অভাব-প্রাচুর্য, দুঃখসুখ সমভাবে বরণ করতেন।' এখানে 'অভাব-প্রাচুর্য' বলতে কী বোঝানো হয়েছে?
(1) অভাবের প্রাচুর্য
(2) অভাব ও প্রাচুর্য
(3) অভাব বনাম প্রাচুর্য
(4) প্রাচুর্যের অভাব
112. 'গ্রামবাসীরা সানন্দে প্রচুর ভিক্ষা দিত।' কারণ
(ক) গ্রামবাসীরা সবাই বিত্তবান ছিল।
(খ) গ্রামবাসীরা একে পুণ্যকর্ম মনে করত।
(1) কারণ (ক) এবং (খ) দুটোই ভুল
(2) কারণ (ক) ভুল, (খ) ঠিক
(3) কারণ (ক) ঠিক, (খ) ভুল
(4) কারণ (ক) এবং (খ) দুটোই ঠিক
113. উদ্ধৃত বর্ণনা অনুযায়ী, সেকালের ছাত্রাবস্থা ছিল
(1) অনায়াসসাধ্য এবং হ্রস্ব
(2) জাঁকসমকপূর্ণ এবং অসমঞ্জস
(3) কষ্টসাধ্য এবং দীর্ঘ
(4) সহজ সরল এবং সুসমঞ্জস
114. নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত?
(1) শিক্ষাগ্রহণ
(2) গুরুগৃহ
(3) ভরণপোষণ
(4) পঠন-পাঠন

নির্দেশ : নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (115 থেকে 120 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।
ভাষার কথা থাক, এসো ভাবের কথা বলি
হাজার রকমের ভাষা। তাদের হাজার ঠিকানা
আমি পৈতে দেখালাম, তুমি তসবি দেখালে
আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে
আমি শাড়ি দেখালাম তুমি দোপাট্টা দেখালে
অন্ধকার রাস্তার এগুলোর কোনওটাই কাজে
লাগবে না কারও।
আবার ধরা যাক রাস্তা সব ঠিক আছে
চারদিকে আলো আছে খুব,
কিন্তু অন্ধ মানুষ কী ভাবে এগোবে?
কথাটা অন্ধ অথবা অন্ধকার নিয়ে নয়
কথাটা সড়ক কিংবা ভুলভুলাইয়া নিয়ে নয়
আমরা ভুলে গেছি কীভাবে ধরে থাকতে
হয় পরস্পরের হাত।
নিজের ঘর, নিজের খাবারের থালা
নিজের ওয়ার্ডোব, নিজের গাড়ি সবকিছু
বুকে ধরে আগলে রাখতে রাখতে রাখতে
হাত দুটো বহুদিন ছোট থেকে ছোট হতে হতে
কনুই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। আমাদের
কারও বাহু নেই, হাতে কোনও আঙুল
নেই কনুইয়ের থেকে সব বাদ
আঙুল ধরে আজকাল হাঁটে না কেউই
অথচ সবাই কনুই চালাতে কিন্তু দারুণ ওস্তাদ।
115. কবিতাটির মূল বর্ণনীয় বিষয় কী?
(1) বর্তমান সময়ের এক গৌরবজনক প্রবণতা
(2) বর্তমান সময়ের এক বিস্ময়কর প্রবণতা
(3) বর্তমান সময়ের এক হাস্যকর প্রবণতা
(4) বর্তমান সময়ের এক বিপজ্জনক প্রবণতা
CTET : Bengali, Paper - 1
| Bengali Topics | Click Here |
| Bengali Passage | Click Here |
| Bengali MCQ Question | Click Here |
| Previous Year Question | Click Here |
116. 'ভাষার কথা থাক' বলে কবি কী বোঝাতে চান?
(1) ভাষাগত পান্ডিত্যের কথা থাক
(2) ভাষাগত অভিন্নতার কথা থাক
(3) ভাষাগত বিভিন্নতার কথা থাক
(4). ভাষাগত মাধুর্যের কথা থাক
117. 'পৈতে' ও 'তসবি' শব্দ দুটি এখানে কীসের দ্যোতনা বহন করছে?
(1) ধর্মাচারগত চমৎকারিত্বের
(2) ধর্মাচারগত পার্থক্যের
(3) ধর্মাচারগত ঐক্যের
(4) ধর্মাচারগত পবিত্রতার
118. 'আমি ত্রিশূল দেখালাম তুমি চাপাতি দেখালে।'
- এখানে আমরা উভয়েই দেখালাম
(1) ধর্মীয় মহত্ত্ব
(2) ধর্মীয় সহিষ্ণুতা
(3) ধর্মীয় অসহিষ্ণুতা
(4) ধর্মীয় সাম্য
119. কবিতাটিতে কনুইয়ের ভূমিকা -
(1) পারস্পরিক বিচ্ছিন্নতা সৃষ্টিকারীর
(2) পারস্পরিক নিরাপত্তা সৃষ্টিকারীর
(3) পারস্পরিক সৌহাৰ্য্য সৃষ্টিকারীর
(4) পারস্পরিক নির্ভরযোগ্যতা সৃষ্টিকারীর
120. 'ভুলভুলাইয়া'-র অর্থ-
(1) গোলোকধাম
(2) ভুলপথ
(3) কাঁচা রাস্তা
(4) গোলক ধাঁধা
CTET 2025 Paper 1 Note PDF Download
| SL | Subjects | Links |
| 1 | CDP | Click |
| 2 | Mathematics | Click |
| 3 | EVS | Click |
| 4 | English | Click |
| 5 | Hindi | Click |
| 6 | Assamese | Click |
| 7 | Bengali | Click |
PART - V
Language - II : Bengali
যে - সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা - II হিসাবে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই ভাগ - V (121 থেকে 150 নং প্রশ্ন) - এর উত্তর দেবেন।
নির্দেশ : নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 127 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।
কোনো বিষয়ে বারবার একই অভিজ্ঞতা অর্জন করার পর তারই ভিত্তিতে একটি প্রবাদ জন্মলাভকরে, এটাই স্বাভাবিক। এই অভিজ্ঞতা সমাজের বিভিন্ন ঘটনাবলির পরিপ্রেক্ষিতে গড়ে উঠে। স্পেন দেশীয় একটি সংজ্ঞায় পাওয়া যায়, "A proverb is a short sentence based on long experience" অর্থাৎ, "প্রবাদ হল একটি ছোটো বাক্য যার ভিত্তিতে আছে দীর্ঘ অভিজ্ঞতা।" আশুতোষ ভট্টাচার্যের প্রদত্ত সংজ্ঞাটি হল, "প্রবাদ গোষ্ঠীজীবনের অভিজ্ঞতার সংক্ষিপ্ত সরস অভিব্যক্তি।"
লোকসাহিত্যের অন্যান্য বিষয়ের মতো প্রবাদও গোষ্ঠীজীবনের সম্পদ। প্রবাদের ভিতর দিয়ে সমাজমানসের স্বরূপ প্রকাশ পায়। সমাজের প্রচলিত আচার-ব্যবহার, রীতি-নীতি, সবকিছুই প্রবাদের মধ্যে প্রতিফলিত হয়। ব্যঙ্গ-কৌতুক এবং বক্রোক্তি প্রবাদের প্রাণসম্পদ। অধিকাংশ প্রবাদের বিষয়বস্তু মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষের স্বভাব-চরিত্র, আচার-ব্যবহার প্রবাদে মানবচরিত্রের দুর্বলতার দিকটাই বিশেষ প্রাধান্য লাভ করেছে। সেই হিসাবে মানবচরিত্রের সৎ গুণাবলি সেরকম সমাদর লাভকরেনি। আসলে প্রবাদের মাধ্যমে ত্রুটি-বিচ্যুতির যতখানি সমালোচনা করা হয় সে অনুপাতে গুণাবলির প্রশংসা হয় না।
আর একটি বিষয়, প্রবাদ যতদূর সম্ভব মেয়েরাই বেশি ব্যবহার করে থাকে। তারা শুধু প্রবাদ রচনাই করে না, সেগুলি ধরে রাখারও দায়িত্ব পালন করে। প্রবাদ ব্যবহার করার পূর্বে বিভিন্ন ধরনের ভূমিকা করা হয়। যেমন, 'কথায় বলে', 'কথায় আছে', 'সেই যে বলে' ইত্যাদি। প্রবাদ ছোটো হলে মনে রাখা সহজ, তাই এক ছত্রের প্রবাদই বেশি শোনা যায়। একজন অনায়াসে অন্যজনের কাছ থেকে শুনে স্মরণে রাখতে পারে এবং পরে সুযোগ পেলে প্রবাদটি ব্যবহার করে।
এখানে কয়েকটি উদাহরণ তুলে ধরা হল:
(১) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
(২) ঘরপোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।
(৩) হরি ঘোষের গোয়াল।
(৪) কই মাছের জান। ইত্যাদি।
প্রবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে সব বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয় সেগুলি হল,
(১) সামাজিক অভিজ্ঞতা
(২) সভ্যতা
(৩) প্রাচীনতা
(৪) সংক্ষিপ্ততা
(৫) আলংকারিকতা।
121. গদ্যাংশটির উদ্দেশ্য কী?
(1) লোকসাহিত্যের একটি বিশেষ শাখার ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ
(2) লোকসংস্কৃতির সামগ্রিক গুরুত্ব বর্ণনা
(3) লোক সংস্কৃতির বিভিন্ন শাখার তুলনামূলক আলোচনা
(4) লোকসাহিত্যের একটি বিশেষ শাখার বৈশিষ্ট্য প্রদর্শন
122. 'প্রবাদ' হচ্ছে-
(ক) সুদীর্ঘ জীবন-অভিজ্ঞতার সংহত অভিব্যক্তি।
(খ) সমাজ-নিরপেক্ষ ব্যক্তি-অভিজ্ঞতার খন্ডিত অভিব্যক্তি।
(1) (ক) এবং (খ) দুটোই ঠিক
(2) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল
(3) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক
(4) (ক) এবং (খ) দুটোই ভুল
Previous Year Question Papers for CTET Bengali Paper - 1
Explore comprehensive solutions and answer keys for CTET Bengali Paper 1 from previous years. Our collection includes detailed question papers, solutions, and expert analysis to help you prepare effectively for the Central Teacher Eligibility Test. Access valuable resources and enhance your exam strategy with real exam questions and solutions.
| CTET December 2018 | Click Here |
| CTET December 2019 | Click Here |
| CTET July 2019 | Click Here |
| CTET January 2021 | Click Here |
| CTET December 2022 | Click Here |
| CTET August 2023 | Click Here |
| CTET January 2024 | Click Here |
| CTET July 2024 | Click Here |
| CTET Dec 2024 | Click Here |
| CTET PYQ | Click Here |
123. এগুলির মধ্যে কোনটি প্রবাদের বৈশিষ্ট্য নয়?
(1) দুর্বোধ্যতা
(2) সরসতা
(3) স্মরণযোগ্যতা
(4) সর্বজনীনতা
124. প্রবাদের মধ্যে মানব-চরিত্রের কোন দিকটি তুলনামূলক ভাবে বেশি প্রকাশ পায়?
(1) সমালোচনাযোগ্যতার চেয়ে প্রশংসাযোগ্যতার
(2) দুর্বলতার চেয়ে সবলতার
(3) গুণাবলির চেয়ে ত্রুটি-বিচ্যুতির
(4) দোষাবলির চেয়ে গুণাবলি
125. প্রবাদসমূহ সংরক্ষণের প্রধান দায়িত্ব বহন কারা করেণ?
(1) পুরুষ-সমাজ
(2) পন্ডিত সমাজ
(3) ছাত্র-সমাজ
(4) মহিলা-সমাজ
126. উল্লেখিত কোন দুটি শব্দ একই সমাসের দৃষ্টান্ত স্বরূপ?
(1) লোক সাহিত্য ও রীতি-নীতি
(2) রীতি-নীতি ও স্বভাব-চরিত্র
(3) প্রাণসম্পদ ও আচার-ব্যবহার
(4) সমাজমানস ও ক্ৰটি-বিচ্য়ুতি
127. উদ্ধৃত "হরিঘোষের গোযাল” প্রবাদটির অর্থ কী?
(1) অকারণ হই হট্টগোলের জাযগা
(2) সম্মিলিত উপাসনার জায়গা
(3) সম্মিলিত কর্মকান্ডের জায়গা
(4) অকারণ ঝগড়াঝাঁটির জায়গা
YouTube Channel
| Assam TET Academy | Subscribe Now |
| Career Niyog | Subscribe Now |
নির্দেশ : নিম্নোক্ত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (128 থেকে 135 নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।
'মনুষ্যত্ব' ও 'ঈশ্বরত্ব', 'জীবভাব' ও 'দেবভাব' এই দুই ধারার সমন্বয়ের মধ্যে শ্রীরামকৃষ্ণ দেখেছেন মানবিক গুণ বিকাশের পথে ঈশ্বর নানাভাবে প্রকাশিত হচ্ছেন মানবজীবনে। এইভাবেই মনুষ্যত্ব অর্জনের মধ্যে দিয়ে মানুষের অন্তরে ঘটছে অখন্ড ঈশ্বরত্নের উপলব্ধি।
শ্রীরামকৃষ্ণের মতে মানুষের 'জীবভাব' হয়ত তার মধ্যে সৃষ্টি করে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির প্রতি আকর্ষণ। ফলে সৃষ্টি হয় বৈষম্য ও সংঘাত। কিন্তু তার অন্তরের 'দেবভাব', শ্রীরামকৃষ্ণ দৃষ্টিতে যেটি যথার্থ মানবভাব তা তাকে এগিয়ে নিয়ে চলে বৃহত্তর মানব কল্যাণের পথে। অনাসক্ত প্রেম ও কর্ম প্রচেষ্টার মধ্যে দিয়ে জাগরিত হয় মানুষ, সমাজ, ও ঈশ্বর ভাবের ঐক্য। এরই মাঝে জন্ম নেয় এক অখণ্ড বিশ্ববোধ। এই চেতনার প্রভাবে সে অন্যের মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সকলের অস্তিত্ব উপলব্ধি করে। ফলে জীবনে উদ্বোধিত হয় এক অদ্বৈত ভাব। এটি যেন অদ্বৈত বেদান্তের 'সর্বং খচ্ছিদং ব্রহ্ম' চেতনার জাগরণ।
উচ্চ-নীচ, ধনী-দরিদ্র, সকল শ্রেণী, সকল সম্প্রদায় এমনকি যারা পতিত, পরিত্যক্ত সকলের মধ্যেই শ্রীরামকৃষ্ণ দেখেছেন এই অদ্বৈত চেতনার প্রকাশ। তাই তাঁর মতে, "যে ধৰ্ম্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে; তাই কোন ধর্ম, কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নেই।"
তাই পৃথিবীর যে কোন ধর্ম, আদর্শ, মত বা পথ যা নিঃস্বার্থ কর্মের মধ্য দিয়ে মানুষের মনে অখণ্ড জীবনবোধের জাগরণ ঘটায় তাকেই তিনি গ্রহণ করেছেন, শ্রদ্ধা করেছেন। এইভাবে তাঁর সমন্বয় চেতনায় জন্ম নিয়েছে এক গণতান্ত্রিক মূল্যবোধ 'যত মত তত পথ।' পৃথিবীর এক একটি মত বা পথ যখন এক একটি দৃষ্টিভঙ্গী দিয়ে একদিকে অখণ্ড মানব সত্যের একটি রূপকে প্রকাশিত করে তখন এটি হয়ে পড়ে নিছক একটি মত বা পথ। কিন্তু সামগ্রিক মানব কল্যাণের পটভূমিতে অখণ্ড মানব সত্য আলোচনার তত্ত্ব ও তথ্য, মত ও পথ, জীবন ও আদর্শের মধ্যে ঘটে যথার্থ সমন্বয়।
128. উদ্ধৃত গদ্যাংশটি
(1) জীবনবিদ্যা মূলক
(2) জীবনীমূলক
(3) জীবনাদর্শমূলক
(4) জীবন সমস্যামূলক
129. 'জীবভাব' প্রবল হলে কোন বোধের প্রাবল্য ঘটে?
(1) জীবনের ঐক্য বোধের
(2) অখণ্ড মনুষ্যত্ব বোধের
(3) নিঃস্বার্থ জীবন বোধের
(4) সংকীর্ণ স্বার্থ বোধের
130. শ্রীরামকৃষ্ণের মত বা বিশ্বাস অনুযায়ী -
(ক) যথার্থ মানব ভাবই দেবভাব
(খ) যথার্থ মনুষ্যত্বই জীবভাব
(1) (ক) ঠিক, কিন্তু (খ) ভুল
(2) (ক) এবং (খ) দুটোই ঠিক
(3) (ক) এবং (খ) দুটোই ভুল
(4) (ক) ভুল, কিন্তু (খ) ঠিক
131. নিম্নপ্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে 'লক্ষ্য' এবং 'উপায়'-এর সঠিক সম্পর্কটি শনাক্ত করুন।
(1) অদ্বৈত ভাব - এক বিশেষ মত ও পথের প্রতি পক্ষপাত
(2) ঈশ্বরত্ব লাভ - অনাসক্ত প্রেম ও কর্মপ্রচেষ্টা
(3) অদ্বৈত ভাব - বিভিন্নতার প্রতি অনাস্থা
(4) ঈশ্বরত্ব লাভ - ক্ষুদ্র স্বার্থচেতনার প্রতি আসক্তি
132. শ্রীরামকৃষ্ণের ধর্ম-বিশ্বাসের মধ্যে কী প্রতিফলিত হয়?
(1) সম্ভ্রান্তবাদ
(2) সুবিধাবাদ
(3) স্বাতন্ত্র্যবাদ
(4) সমন্বয়বাদ
CTET 2025 Paper 2 Note PDF Download
| SL | Subjects | Links |
| 1 | CDP | Click |
| 2 | Mathematics & Science | Click |
| 3 | Social Studies | Click |
| 4 | English | Click |
| 5 | Hindi | Click |
| 6 | Assamese | Click |
| 7 | Bengali | Click |
133. '... এমনকি যারা পতিত, পরিত্যক্ত...।' এখানে 'পরিত্যক্ত' বলতে মূলত কী বোঝাতে চাওয়া হয়েছে?
(1) বন্ধু-পরিত্যক্ত
(2) ঈশ্বর-পরিত্যক্ত
(3) সমাজ-পরিত্যক্ত
(4) পরিবার-পরিত্যক্ত
134. 'অনাসক্ত' শব্দটির বিপরীতার্থক শব্দ হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
(1) উদাসীন
(2) উদ্বুদ্ধ
(3) উদ্ধত
(4) উৎসুক
135. 'সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে।'
- বাক্যটির নাস্ত্যর্থক রূপ কোনটি?
(1) কেউই কোনো এক ঈশ্বরকে ডাকছে না।
(2) সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে না।
(3) সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে-তা না।
(4) কেউই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না।
136. প্রাথমিক শিক্ষার্থীদের পড়ানোর পরিকল্পনা করতে। গিয়ে শিক্ষিকা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া (Total Physical Response) বা TPR পদ্ধতির উপর। জোর দেবেন বলে স্থির করলেন। - প্রদেয়। পাঠে TPR অন্তর্ভুক্ত করার জন্য তাঁর কী করা। উচিত
(1) অন্য সব কার্যাবলি সরিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেবার জন্য প্রণোদিত করা
(2) ক্লাসে অবশ্যই কিছু পরিমাণে দৈহিক। কার্যাবলী যোগ করা
(3) এমন কিছু কার্যাবলি রাখা যা শিশুদের। নিজের নিজের জায়গায় বসে থাকতে। এবং জোড় বেঁধে (Pair work) অথবা দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করবে
(4) ক্লাসে অবশ্যই কিছু শ্রবণভিত্তিক কাজ। যোগ করা
Mock Tests of CTET Bengali, Paper - 1
Prepare for the CTET Bengali Paper 1 with our comprehensive mock test. Enhance your exam readiness with practice questions, detailed solutions, and expert tips to boost your performance. Ideal for candidates aiming to excel in the Central Teacher Eligibility Test.
| CTET Bengali, Paper 1 | Test - 1 |
| CTET Bengali, Paper 1 | Test - 2 |
| CTET Bengali, Paper 1 | Test - 3 |
| CTET Bengali, Paper 1 | Test - 4 |
| CTET Bengali, Paper 1 | Test - 5 |
| CTET Bengali, Paper 1 | More Test |
137. কোনো ভাষা শেখা মানে হচ্ছে সেই ভাষার নিয়মাবলি শেখা – ব্যাকরণ শিক্ষণের কোন পদ্ধতিটি এই বিশ্বাসের পোষকতা করে
(1) ব্যাকরণ-অনুবাদ (Grammar Translation)
(2) অবরোহী (Deductive)
(3) আরোহী (Inductive)
(4) যোগাযোগমূলক (Communicative)
138. শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের স্বাধীন লিখন বা free writing-এর কাজ দেবার পরিকল্পনা করলেন এক্ষেত্রে তাঁর কোনটির উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত
(1) শিক্ষার্থীদের হাতের লেখার উপর
(2) আধেয় (content)-এর যথার্থতার উপর
(3) আধেয়র সাবলীলতার (fluency) উপর
(4) যথার্থতা ও সাবলীলতা - উভয়ের উপর
139. 'টপ-ডাউন'-এর অর্থ 'সামগ্রিক অর্থবোধের উপস্থাপনা।'- 'বৰ্ম্ম-অপ'-এর অর্থ কী
(1) ছোটো ছোটো উত্তরমূলক প্রশ্ন জিজ্ঞাসার উপর গুরুত্ব প্রদান
(2) পাঠবস্তু ও বিমূর্ত ধারণাগুলির উপর গুরুত্ব প্রদান
(3) প্রাক-পঠনের (Pre-reading) উপর গুরুত্ব প্রদান
(4) পাঠের অন্তর্গত শব্দ এবং শব্দগুচ্ছগুসির উপর গুরুত্ব প্রদান
140. নীচের কোনটি একজন ভাষা-শিক্ষকের প্রাথমিক দায়িত্ব
(1) শিক্ষার্থীদের পাঠদান করা বা পড়ানো
(2) শিক্ষার্থীর যোগাযোগমূলক প্রয়োজনগুলি শনাক্ত করা
(3) শিক্ষণের উপযোগী আধেয় বা বিষয় নির্বাচন করা
(4) শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণিতে বর্গীকৃত (grouping) করা
141. একটি ছোট্ট শিশু একটি বই হাতে তুলে নিল, উলটে ধরল এবং পৃষ্ঠাগুলি ওলটাতে শুরু করল। - এসবই হচ্ছে
(1) অনপেক্ষিত সমাধান দক্ষতা (emergent solution skills)
(2) অনপেক্ষিত সাক্ষরতা দক্ষতা (emergent literacy skills)
(3) অনপেক্ষিত curriculum) পাঠক্রম (emergent
(4) অনপেক্ষিত বিশ্লেষণ সমূহ (emergent properties)
Previous Year Question Papers For CTET, Paper - 1
Explore comprehensive solutions and answer keys for CTET Bengali, Paper 1 from previous years. Our collection includes detailed question papers, solutions, and expert analysis to help you prepare effectively for the Central Teacher Eligibility Test. Access valuable resources and enhance your exam strategy with real exam questions and solutions.
| CDP | Click Here |
| Mathematics | Click Here |
| EVS | Click Here |
| English | Click Here |
| Hindi | Click Here |
| Assamese | Click Here |
| Bengali | Click Here |
142. মন্তব্য (A): শিক্ষার্থীদের ভাষা আয়ত্তীকরণের মূলে আছে নিহিত বংশানুগতির পূর্বপ্রস্তুতি। এক্ষেত্রে পরিবেশের কোনো ভূমিকা নেই
কারণ (R): ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থী- কেন্দ্রিক শ্রেণিকক্ষ পরিবেশের খুব
বড়ো প্রভাব থাকে। সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচন করুন:
(1) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(2) (A) এবং (R) দুটিই ঠিক, এবং (A) - র সঠিক ব্যাখ্যা হচ্ছে (R)
(3) (A) এবং (R)- দুটিই ঠিক, এবং (A) সঠিক ব্যাখ্যা (R) নয়
(4) (A) ঠিক, কিন্তু (R) ভুল
143. পঠন শিক্ষণের একটি পদ্ধতি হচ্ছে উপস্থিত প্রসঙ্গটির প্রেক্ষিতে শব্দাবলির অর্থ অনুধাবনের উপর জোর দেওয়া। একে বলা হয়
(1) সাংগঠনিক (Structural) পদ্ধতি
(2) যোগাযোগমূলক (Communicative) পদ্ধতি
(3) গোড়া থেকে ঊর্ধ্বমুখী বা বল্টু আপ পদ্ধতি
(4) সমগ্র ভাষা (Whole language) পদ্ধতি
144. কোনো ভাষায় ভাবতে এবং বলতে পারার সামর্থ্য হচ্ছে
(1) অধিভাষাতাত্ত্বিক (Metalinguistic) সামর্থ্য
(2) ধ্বনিতাত্ত্বিক (Phonological) সচেতনতা
(3) একজন কুশল (Proficiency) বক্তা
(4) অনপেক্ষিত literacy) সাক্ষরতা Emergent
145. এক মা তাঁর দ্বিতীয় শ্রেণীর শিশুর শিক্ষিকাকে -বললেন যে, তিনি লক্ষ করেছেন তাঁর শিশু সন্তানটি মাঝেমধ্যে এমন সব কথা বলেছে, যা পরিবারের বড়োদের বা অন্য সন্তানদের মুখে শোনেননি। এটা কী ভাবে সম্ভব? - প্রশ্নটির যথোচিত উত্তর কোনটি
(1) গঠন বা নির্মাণবাদী (constructivist) পদ্ধতি অনুযায়ী, শিশুরা নতুন ভাষা আবিষ্কার করতে সক্ষম
(2) 'শিশুরা কেবলমাত্র অনুকরণের মাধ্যমেই ভাষা শেখে
(3) মানব মস্তিষ্ক অভ্যন্তরীণ ভাবেই ভাষা-শিখনের জন্য প্রস্তুত থাকে
(4) আমরা যখন শিশুর ভাষা বিকাশের ক্ষমতাকে জোরদার করে তুলি, তখন সে ভাষা শেখে
146. প্রারম্ভিক সাক্ষরতাকে সুগম করার অন্যতম কৌশল হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু একই বই নিয়ে বসবে। সেখানে প্রাপ্তবয়স্ক শিশুটিকে প্রশ্ন করবে এবং কথা বলার জন্য প্রোৎসাহিত করবে। এরপর ভূমিকা বদল হবে। এবং এবার শিশুটি প্রাপ্তবয়স্ককে প্রশ্ন করবে
- এই বিশেষ কৌশলটিকে বলা হয়
(1) গল্প কথন (Story-telling)
(2) আদর্শ পাঠ (Model reading)
(3) অংশীদারি পাঠ (Shared reading)
(4) সংলাপ-ভিত্তিক পাঠ (Dialogic reading)
Previous Year Question Papers For CTET, Paper - 2
Explore comprehensive solutions and answer keys for CTET Paper 2 from previous years. Our collection includes detailed question papers, solutions, and expert analysis to help you prepare effectively for the Central Teacher Eligibility Test. Access valuable resources and enhance your exam strategy with real exam questions and solutions.
| CDP | Click Here |
| Maths & Science | Click Here |
| Social Stuies | Click Here |
| English | Click Here |
| Hindi | Click Here |
| Assamese | Click Here |
| Bengali | Click Here |
147. শিক্ষবন্ধ শিক্ষার্থীর শ্রবণ দক্ষতার বিকাশ ঘটাতে পারেন
(1) শিক্ষার্থীকে নিষ্ক্রিয়ভাবে (passively) সবকিছু শুনতে দেওয়ার মাধ্যমে
(2) ক্লাসের ভিতরে এবং বাইরে শিক্ষার্থীর সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলার মাধ্যমে
(3) অন্যান্য দক্ষতার সঙ্গে যুক্ত না করে কেবল শ্রবণদক্ষতার উপর জোর দিয়ে
(4) শিক্ষার্থীকে বিভিন্ন সূত্র এবং লোকজনের কথাবার্তা শোনার এবং প্ররণ ভিত্তিক কার্যাবলিতে নিযুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি
148. মন্তব্য (A): প্রাথমিক স্তরে ভাষাগত নির্ভুলতা বা শুদ্ধতার গুরুত্ব সবচেয়ে বেশি
কারণ (R): ব্যাকরণ প্রাথমিক পাঠক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ।
নিম্নপ্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন
(1) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(2) (A) এবং (R) – দুটোই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা হচ্ছে (R)
(3) (A) এবং (R) দুটোই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা (R) নয়
(4) (A) ঠিক, কিন্তু (R) ভুল
149. ভাষার প্রকৃতি, ভাষা-শিখনের প্রকৃতি এবং শিক্ষাবিজ্ঞানের (pedagogy) আঙিনায় এ-দুয়ের প্রয়োগ যোগ্যতা (applicability) বিষয়ক তাত্ত্বিক ও বিশ্বাসগত অবস্থান হচ্ছে
(1) কৌশল বা টেকনিক
(2) পাঠ্যসূচি বা সিলেবাস
(3) আধেয় বা Content
(4) পদ্ধতি বা Approach
150. পার্বিক রা গঠনগত মূল্যায়ণ (Formative evaluation) হচ্ছে
(1) অপরিবর্তনীয় (not subjected to change)
(2) যা শিক্ষণ-শিখন প্রক্রিয়ার মধ্যে ঘটে চলে
(3) ঘটমান উন্নয়ণ ও উৎকর্ষ (development and improvement) সম্পাদনের সঙ্গে সম্পর্কিত
(4) পূর্ব-নির্দিষ্ট অথবা পাঠ্যক্রমের এক নির্দিষ্ট পর্যায়ে পালিত দায়িত্ব
Study Materials
| Assam TET-LP | Assam TET-UP | CTET - Paper 1 |
| CTET - Paper 2 | ADRE Grade 3 | ADRE Grade 4 |
| Assam Police | D.El.Ed | Class - 10 |
| Asaam TET-GT | Assam TET-PGT | Class - 12 |
Design & Developed by Assam TET Academy
Copyright © 2026 Assam TET | All rights reserved